ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

অনুমতি ছাড়া শুরু হওয়া ‘লেংটার মেলা’ দুই দিন পরেই বন্ধ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর এলাকায় চলমান সাত দিনব্যাপী সোলেমান লেংটার মেলা শুরু হওয়ার দুই দিন পরই বন্ধ
  • আপলোড সময় : ২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫০ সময়
  • আপডেট সময় : ২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫০ সময়
অনুমতি ছাড়া শুরু হওয়া ‘লেংটার মেলা’ দুই দিন পরেই বন্ধ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর এলাকায় চলমান সাত দিনব্যাপী সোলেমান লেংটার মেলা শুরু হওয়ার দুই দিন পরই বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে প্রশাসনের অনুমতি ছাড়াই মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ১০৭তম লেংটার ওরশ ও মেলা শুরু হয় বলে জানা যায়। স্থানীয়দের অভিযোগ, মেলায় মাদক কেনাবেচা ও সেবন, পাশাপাশি অশ্লীল নাচ-গানের আসর চলছিল। এতে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি কিশোর ও তরুণদের বিপথগামীতার আশঙ্কা তৈরি হয়।


সরেজমিনে দেখা গেছে, মেলার বিভিন্ন স্থানে ব্যাপক ভিড় ও বাণিজ্যিক কার্যক্রম চলছিল। একই সঙ্গে মাজারের আশপাশের কিছু এলাকায় মাদক সেবন ও বিক্রির অভিযোগও ওঠে। স্থানীয়দের দাবি, এসব কার্যক্রমে বড় পরিসরে অর্থ লেনদেন হচ্ছিল। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরেই মেলার নামে অনিয়ন্ত্রিত কার্যক্রম চলছিল। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পোশাকধারী পুলিশ ও সিভিল টিম মোতায়েন করা হয় বলে জানিয়েছে পুলিশ। মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, মেলা বন্ধের জন্য মাইকিং করা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, জেলা প্রশাসনের অনুমোদন না থাকায় মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার থেকে পুরোপুরি কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে মেলার প্রথম দিন মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। পাশাপাশি মাদক ও জুয়ার অর্থ ভাগাভাগি নিয়ে অভ্যন্তরীণ বিরোধের কথাও উঠে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার

‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার