ঢাকা | |

পানির ট্যাংকে মিললো প্রায় ১৩’শ লিটার ডিজেল

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পানির ট্যাংকের ভেতরে মজুদ রাখা ১,২৯৭ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে
  • আপলোড সময় : ২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৩ সময়
  • আপডেট সময় : ২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৩ সময়
পানির ট্যাংকে মিললো প্রায় ১৩’শ লিটার ডিজেল

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পানির ট্যাংকের ভেতরে মজুদ রাখা ১,২৯৭ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণের অভিযোগে শাহাদত হোসেন নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে পৃথক আরেক অভিযানে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় লাইসেন্স নবায়ন না থাকায় ‘মেসার্স হাজি অ্যান্ড সন্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বুধবার (১ এপ্রিল) রাতে উল্লাপাড়া উপজেলার চরিয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পাশাপাশি রায়গঞ্জ উপজেলার কামালেরচক এলাকায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে আরেকটি অভিযান চালানো হয়। সিরাজগঞ্জের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আখিরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে চরিয়া এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে পানির ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানা আদায় করা হয়।


অন্যদিকে, রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, কামালেরচক এলাকার ‘মেসার্স হাজি অ্যান্ড সন্স’ প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স নবায়ন না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে