ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা শাহজালালে আচারের বয়ামে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার, দেখছেন অস্থিতিশীল করার ষড়যন্ত্র বিটিআরসি কর্মকর্তার জবানবন্দিতে ইন্টারনেট বন্ধের নেপথ্য কাহিনী নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার দিল্লিতে বসে আওয়ামী লীগ, দেশে থেকে জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও নিয়ে সতর্ক করলেন শায়খ সুদাইস ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায় ঐক্য রেখে দল শক্তিশালী করুন, বিতর্কে জড়াবেন না ইতিহাসের পাতায় ফ্লিকের বার্সা

ট্রাম্পের ভাষণের পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ শেষ হওয়ার পরপরই ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে
  • আপলোড সময় : ২ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ২ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৯ সময়
ট্রাম্পের ভাষণের পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ শেষ হওয়ার পরপরই ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (২ এপ্রিল) ইসরায়েলি সামরিক বাহিনী এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। হামলার ঠিক আগে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’র মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা প্রায় ভেঙে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, ইরান এখন আর আগের মতো শক্তিশালী নয় এবং তারা যুদ্ধবিরতির পথ খুঁজছে। তবে তার এই বক্তব্যের কিছুক্ষণ পরই ইসরায়েলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ায় পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।


ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা এই ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে এবং প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। রাজধানী তেল আবিবসহ দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত বাজানো হয়েছে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করছে, তারা ইরানের ভেতরে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। অন্যদিকে ইরানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে নিয়মিত বিরতিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।


এদিকে, ইসরায়েলে পবিত্র পাসওভার উৎসবের প্রস্তুতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার