ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ফিফা র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ, পেছাল আর্জেন্টিনা–ব্রাজিলও

এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ। ১-০ গোলের এই হার সরাসরি
  • আপলোড সময় : ২ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ২ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৮ সময়
ফিফা র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ, পেছাল আর্জেন্টিনা–ব্রাজিলও

এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ। ১-০ গোলের এই হার সরাসরি প্রভাব ফেলেছে ফিফা র‍্যাঙ্কিংয়ে। সর্বশেষ তালিকায় এক ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮১তম। মাঠের পারফরম্যান্সে উন্নতির ইঙ্গিত মিললেও র‍্যাঙ্কিংয়ে অবনমন দলটির জন্য হতাশারই খবর। তবে শুধু বাংলাদেশ নয়, এই তালিকায় বড় পরিবর্তনের ধাক্কা লেগেছে বিশ্ব ফুটবলের শক্তিশালী কয়েকটি দলেও। সবচেয়ে বড় চমক দেখিয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলেদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে তারা দুই ধাপ এগিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে। সাম্প্রতিক ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়াকে হারানোর ফলেই তারা এক নম্বর অবস্থান দখল করে।


অন্যদিকে, আগের শীর্ষ দল স্পেন এক ধাপ পিছিয়ে এখন দ্বিতীয় স্থানে রয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থানও কিছুটা নেমে গেছে। লিওনেল মেসিদের দল দুই থেকে তিন নম্বরে নেমে এসেছে। একইভাবে ব্রাজিলও এক ধাপ পিছিয়ে এখন ষষ্ঠ স্থানে অবস্থান করছে।


চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড, যারা তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। আর এক ধাপ এগিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে পর্তুগাল, যার নেতৃত্বে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।


এদিকে ষষ্ঠ স্থানে থাকা ব্রাজিলের পর তালিকায় রয়েছে নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম ও জার্মানি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই