ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান গ্যাস-বিদ্যুৎসংকট ঝুঁকি বাড়াচ্ছে উৎপাদন ও রপ্তানি খাতের এআই ক্যামেরার চোখে রাজধানীর সড়ক, কোন অপরাধে কত জরিমানা প্রাথমিকের কোটি শিক্ষার্থী বইয়ের সঙ্গে বিনা মূল্যে স্কুল ড্রেস-জুতা ও ব্যাগ পাবে

অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ, আটক ১

মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৮০০ লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায়
  • আপলোড সময় : ১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৬ সময়
অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ, আটক ১

মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৮০০ লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোয়াজ্জেম হোসেন। তিনি ফতেপুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে বলে জানা গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে স্থানীয় অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার বসতবাড়ি থেকে চারটি ব্যারেলে রাখা ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জ্বালানি ও আটক ব্যক্তিকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।


এন্তামুল হক জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং প্রাথমিকভাবে এটি অবৈধভাবে ডিজেল মজুতের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, উদ্ধারকৃত ডিজেল জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


প্রশাসন জানিয়েছে, অবৈধ জ্বালানি মজুত ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?