ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত করা ডিজেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে
  • আপলোড সময় : ৩১ মার্চ ২০২৬, দুপুর ২:৪০ সময়
  • আপডেট সময় : ৩১ মার্চ ২০২৬, দুপুর ২:৪০ সময়
সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত করা ডিজেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে সলিমপুর সিডিএ আবাসিক গেট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট ওই এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সরবরাহ করে আসছিল বলে জানা গেছে।


স্থানীয়দের মতে, দিনের বেলায় ডিপোটির কার্যক্রম সীমিত থাকলেও রাতের আঁধারে তেল আনা-নেওয়া বেশি হতো, যা অনেকদিন ধরেই সন্দেহের জন্ম দেয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি সংকট তৈরি বা বাজারে অস্থিরতা সৃষ্টি ঠেকাতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।


কর্তৃপক্ষ বলছে, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়