ঢাকা | |

নড়াইলে সাত হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ, দুজনকে জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে পাচারের সময় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে প্রশাসন। সোমবার বিকেলে বারইপাড়া
  • আপলোড সময় : ৩১ মার্চ ২০২৬, দুপুর ২:৩৮ সময়
  • আপডেট সময় : ৩১ মার্চ ২০২৬, দুপুর ২:৩৮ সময়
নড়াইলে সাত হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ, দুজনকে জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে পাচারের সময় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে প্রশাসন। সোমবার বিকেলে বারইপাড়া ফেরিঘাট ও কলবাড়িয়া এলাকায় এসব অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রথম অভিযানে বারইপাড়া ফেরিঘাট এলাকায় একটি ভ্যান ও ট্রাক্টরে থাকা ব্যারেল থেকে প্রায় ১ হাজার ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।


এর কিছুক্ষণ পর একই উপজেলার কলবাড়িয়া এলাকায় আরেকটি অভিযানে একটি ট্রাক থেকে প্রায় ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এখানেও মালিক বৈধ নথি উপস্থাপন করতে ব্যর্থ হলে তাকে অর্থদণ্ড দেওয়া হয়। প্রশাসনের কর্মকর্তারা জানান, জব্দ করা এসব জ্বালানি তেল অন্য এলাকা থেকে এনে অবৈধভাবে সংরক্ষণ ও সরবরাহের চেষ্টা করা হচ্ছিল। পরে তেলগুলো স্থানীয় একটি ফিলিং স্টেশনের জিম্মায় রাখা হয়েছে।


জানা গেছে, জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে এর অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। প্রশাসন বলছে, অবৈধ মজুত ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে