ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থী নিহত

খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় মৌমিতা হালদার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় খুলনা জেলা পরিষদের
  • আপলোড সময় : ৩১ মার্চ ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ৩১ মার্চ ২০২৬, সকাল ৯:৩৭ সময়
প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থী নিহত

খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় মৌমিতা হালদার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় খুলনা জেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। খুলনা সদর থানা পুলিশের উপপরিদর্শক দেবব্রত বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মৌমিতা নগরীর মুন্সীপাড়ার তরুণ হালদারের মেয়ে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যায় রিকশায় করে মৌমিতা জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার রিকশাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহতের ছোট ভাই জানান, রিকশায় থাকা অবস্থায় পেছন থেকে ধাক্কা লাগলে তিনি ও তার বাবা দুজনেই পড়ে যান। বাবার হাতে সামান্য আঘাত লাগে, তবে মৌমিতার অবস্থা গুরুতর ছিল। প্রথমে তাকে খুলনা সদর হাসপাতালে নেওয়া হলেও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস