ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ অবশেষে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বদলি সেই দুই সেকমো টাইব্রেকারে ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী কালেমাসহ সাদা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে: তথ্য উপদেষ্টা খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির পাঁচ বিশেষ সতর্কতা ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত যুবকের দাফন করেই ফের সংঘর্ষ

ঈদের ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনা, ৩৯৪ মৃত্যু

চলতি বছরের ঈদুল ফিতরের আগে ও পরে সড়ক, নৌ ও রেলপথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছেন
  • আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৪ সময়
  • আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৪ সময়
ঈদের ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনা, ৩৯৪ মৃত্যু

চলতি বছরের ঈদুল ফিতরের আগে ও পরে সড়ক, নৌ ও রেলপথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এসব ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ২৮৮ জন। সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২৬’ প্রকাশ করা হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।


প্রতিবেদনে বলা হয়, ঈদের ১৫ দিনে শুধু সড়ক দুর্ঘটনাতেই ৩৫১ জন নিহত এবং ১ হাজার ৪৬ জন আহত হয়েছেন। গত বছরের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা ৮.৯৫ শতাংশ এবং প্রাণহানি ৮.২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মোট দুর্ঘটনার প্রায় ৪৩ শতাংশ জাতীয় মহাসড়কে ঘটেছে। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে দুর্ঘটনার মধ্যে রেলপথে ২৩টি ঘটনায় ৩৫ জন নিহত এবং ২২৩ জন আহত হন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন।


প্রতিবেদনে আরও বলা হয়, মোটরসাইকেল দুর্ঘটনা এবারও সবচেয়ে বেশি। ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জন নিহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার একটি বড় অংশ।


সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী পরিবহন খাতে অনিয়ম, ভাড়া নৈরাজ্য এবং ব্যবস্থাপনায় দুর্বলতার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, যাত্রী প্রতিনিধি ছাড়া ঈদ ব্যবস্থাপনা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রশাসনের কর্মকর্তারা রাজনীতি থেকে দূরে থাকুন: ড. মঈন খান

প্রশাসনের কর্মকর্তারা রাজনীতি থেকে দূরে থাকুন: ড. মঈন খান