ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করা
  • আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৩ সময়
  • আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৩ সময়
বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয় এবং পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) ভোররাতে মাদারীপুর পৌর শহরের থানতলী এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে রোববার সন্ধ্যা থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার একটি বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে বিষয়টি মীমাংসা করা হলেও পরে এর জের ধরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। এ সময় ককটেল বিস্ফোরণে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। পরে রাত ৯টার দিকে আবারও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।


তবে সোমবার ভোরে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে থানতলী এলাকার অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর করা হয় এবং পাঁচজন আহত হন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা জানান, ককটেল বিস্ফোরণের কারণে এলাকায় শিশুসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু পরিবার নিরাপত্তাহীনতায় ভোগে।


মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ