ঢাকা | |
সংবাদ শিরোনাম :

পা পিছলে পড়ে আহত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রাজধানী ইসলামাবাদে একটি কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় পড়ে গিয়ে কাঁধে আঘাত
  • আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:২৬ সময়
  • আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:২৬ সময়
পা পিছলে পড়ে আহত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রাজধানী ইসলামাবাদে একটি কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় পড়ে গিয়ে কাঁধে আঘাত পেয়েছেন বলে জানা গেছে। এতে তার ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’ ধরা পড়েছে। রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে তার ছেলে আলী দার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহত হওয়ার পরও ইসহাক দার সেদিন সারাদিন গুরুত্বপূর্ণ দাপ্তরিক সভায় অংশ নেন এবং ব্যথানাশক ওষুধ সেবন করে দায়িত্ব পালন চালিয়ে যান। পরে পরিবারের অনুরোধে তার স্বাস্থ্য পরীক্ষা করা হলে এক্স-রে রিপোর্টে কাঁধে সামান্য ফ্র্যাকচারের বিষয়টি ধরা পড়ে।


চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিন তাকে বিশ্রামে থাকতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সতর্কতা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। ঘটনাটি এমন সময় ঘটেছে যখন পাকিস্তানসহ কয়েকটি দেশের অংশগ্রহণে আঞ্চলিক উত্তেজনা ও চলমান সংঘাত নিয়ে একটি গুরুত্বপূর্ণ চারদেশীয় কূটনৈতিক বৈঠক চলছিল। বৈঠকে অংশ নেওয়া দেশগুলো পরিস্থিতি শান্ত করার জন্য আলোচনার ওপর জোর দেয় এবং দ্রুত সংঘাত নিরসনের আহ্বান জানায়।


ইসহাক দার অসুস্থতা সত্ত্বেও বৈঠকের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন বলে জানানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি সুস্থতার পথে আছেন।


সূত্র: দ্য ডন

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার দিন কী ঘটেছিল, কী করেছিল খুনি হিশাম

লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার দিন কী ঘটেছিল, কী করেছিল খুনি হিশাম