ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

খুলনায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে প্রাইভেটকার, আহত ৪

খুলনায় একটি প্রাইভেটকার ও ট্রেনের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর আফিলগেট
  • আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ১০:২২ সময়
  • আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ১০:২২ সময়
খুলনায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে প্রাইভেটকার, আহত ৪

খুলনায় একটি প্রাইভেটকার ও ট্রেনের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর আফিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন অমিত (২০), সামি (২১) ও মিম (২২)। সবাই শিরোমনি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা ক্রিকেট অনুশীলন শেষে বাড়ি ফিরছিলেন।


স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংটি অরক্ষিত ছিল, যার কারণে দুর্ঘটনা ঘটে। তবে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খানজাহান আলী থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান, তারা একটি মাঠে অনুশীলন শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন। অপরদিকে খুলনা রেলওয়ে থানার ওসি ফেরদৌস ইসলাম খান বলেন, দুর্ঘটনার পর রেল চলাচল স্বাভাবিক রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ