ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রাজনীতি ছাড়লেন ব্যালটে সিল মারা সেই আওয়ামী লীগ নেতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের অপসারিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাবের আহমদ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হলফনামার
  • আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ১০:১০ সময়
পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রাজনীতি ছাড়লেন ব্যালটে সিল মারা সেই আওয়ামী লীগ নেতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের অপসারিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাবের আহমদ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হলফনামার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আজীবনের জন্য রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার (২৯ মার্চ) স্থানীয় একটি পত্রিকায় তার দেওয়া হলফনামা প্রকাশিত হয়। এর আগে গত ২৫ মার্চ চট্টগ্রাম আদালত ভবনের নোটারি পাবলিক কার্যালয়ে তিনি দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতির ঘোষণা দিয়ে হলফনামা সম্পাদন করেন।


হলফনামায় ছাবের আহমদ দাবি করেন, তিনি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলেন। তবে রাজনৈতিক পদ তিনি নিজের উদ্যোগে নেননি বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি কখনো যুক্ত ছিলেন না।


শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তির কারণে দলীয় দায়িত্ব পালন সম্ভব নয় জানিয়ে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকার অঙ্গীকার করেন। স্থানীয় সূত্র অনুযায়ী, ২০১৬ সালের ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীকে ভোট কারচুপির অভিযোগে আলোচনায় আসেন। পরবর্তীতে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ পান। ২০২২ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও তিনি আবারও চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০২৪ সালের ৫ আগস্ট তাকে পদ থেকে অপসারণ করা হয়।


এ বিষয়ে ছাবের আহমদ বলেন, তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবেন না এবং ভবিষ্যতে শুধু সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখবেন।


সূত্র: স্থানীয় পত্রিকা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ