ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির

সংসদকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দুতে পরিণত করা গেলে পুরো দেশেই তা প্রতিফলিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ
  • আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, বিকাল ৫:৫৯ সময়
  • আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, বিকাল ৫:৫৯ সময়
সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির

সংসদকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দুতে পরিণত করা গেলে পুরো দেশেই তা প্রতিফলিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। দৈনিক ইত্তেফাকের তথ্য অনুযায়ী, রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সংসদ যদি সব কর্মকাণ্ডের মূল কেন্দ্র হয়ে ওঠে এবং সেখানে ন্যায়বিচার নিশ্চিত করা যায়, তাহলে দেশের সামগ্রিক শাসন ব্যবস্থাতেও তার ইতিবাচক প্রভাব পড়বে।


বিরোধী দলীয় নেতা আরও বলেন, সংসদকে কার্যকর ও ন্যায়ভিত্তিক করার ওপরই রাষ্ট্রের সুশাসন অনেকাংশে নির্ভর করে। এর আগে বিকেল ৩টায় সংসদের মুলতবি অধিবেশন শুরু হয়। স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অধিবেশনের শেষে স্পিকারের স্ত্রী এবং যশোর-৬ আসনের এমপির মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, গত ১৫ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন মুলতবি করেন।


সূত্র: ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন কার্যবিবরণী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ