ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

হিলি স্থলবন্দরে ১১ দিন পর আবার শুরু আমদানি–রপ্তানি কার্যক্রম

ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ টানা ১১ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি–রপ্তানি
  • আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ৩:৮ সময়
  • আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ৩:৮ সময়
হিলি স্থলবন্দরে ১১ দিন পর আবার শুরু আমদানি–রপ্তানি কার্যক্রম

ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ টানা ১১ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি–রপ্তানি শুরু হয়েছে। রোববার (২৯ মার্চ) ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মাধ্যমে কার্যক্রম পুনরায় চালু হয়। হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম মন্ডল জানান, ঈদ, ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং সাপ্তাহিক ছুটির কারণে ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর আজ থেকে আবার পূর্ণমাত্রায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে, ফলে বন্দরে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।


হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আমির হামজা জানান, ভারত থেকে আসা ট্রাকগুলো বন্দরের অপারেটর পানামা হিলি পোর্ট এলাকায় প্রবেশ করছে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও রপ্তানি পণ্য ভারতে পাঠানো হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র ও শুল্ক পরিশোধ সম্পন্ন হলে দ্রুত পণ্য খালাস করা হচ্ছে।


বন্দরের শ্রমিক মো. সাইফুল ইসলাম বলেন, কয়েক দিন কাজ বন্ধ থাকায় আয় বন্ধ ছিল। আজ থেকে কাজ শুরু হওয়ায় তারা আবার স্বাভাবিকভাবে জীবিকা চালাতে পারছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার

‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার