ঢাকা | |

পদ্মায় বাসডুবি: তদন্ত কমিটির ফেরীঘাট পরিদর্শন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সাম্প্রতিক যাত্রীবাহী বাস দুর্ঘটনা নিয়ে গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান
  • আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, সকাল ৯:৫৬ সময়
পদ্মায় বাসডুবি: তদন্ত কমিটির ফেরীঘাট পরিদর্শন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সাম্প্রতিক যাত্রীবাহী বাস দুর্ঘটনা নিয়ে গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং দায়-দায়িত্ব নির্ধারণে কমিটি কাজ শুরু করেছে। শনিবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে’র নেতৃত্বে তদন্ত দল দৌলতদিয়া ফেরিঘাটে উপস্থিত হয়ে বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। তারা ফেরি পারাপার ব্যবস্থাপনা, ঘাটের নিরাপত্তা এবং দুর্ঘটনার সময়কার পরিস্থিতি বিশ্লেষণ করেন।


পরিদর্শন শেষে উছেন মে জানান, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়া হবে। তিনি বলেন, সংশ্লিষ্ট সব দপ্তরের সহযোগিতায় প্রত্যক্ষদর্শীসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত কার্যক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদস্য সচিব উপস্থিত ছিলেন।


প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বাসটিতে চালক ও হেল্পারসহ মোট ৪২ জন ছিলেন। এর মধ্যে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ও জীবিত যাত্রীরা প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন বলে জানা গেছে।


জেলা প্রশাসনের নির্দেশে গঠিত এই তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ নির্ধারণের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে