ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম

ময়মনসিংহে মাটির নিচে মজুত ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট পেট্রোল
  • আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, সকাল ৯:৪৮ সময়
ময়মনসিংহে মাটির নিচে মজুত ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট পেট্রোল পাম্প মালিককে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় মেসার্স পপি ট্রেডার্স পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।


উপজেলা প্রশাসন জানায়, অভিযানে মোট ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়, যার মধ্যে ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল ছিল। এগুলো অবৈধভাবে মজুত রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত জ্বালানি জনস্বার্থে নিয়মিত বাজার ব্যবস্থার মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, জ্বালানি সংকট বা বাজার অস্থিতিশীলতা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!