ঢাকা | |

সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলল আজ, মানতে হবে নতুন নির্দেশনা

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব স্তরের
  • আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, সকাল ৯:৪৭ সময়
সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলল আজ, মানতে হবে নতুন নির্দেশনা

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও শুরু হচ্ছে নিয়মিত শ্রেণি কার্যক্রম। শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় ছুটি শেষ হলেও আজ থেকেই পুরোপুরি ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ছুটি ও বিভিন্ন কারণে তৈরি হওয়া শিখন ঘাটতি পুষিয়ে নিতে এবার ক্লাস কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এজন্য শিক্ষকদের নিয়মিত পাঠদানে আরও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


সূত্র জানায়, বছরের শুরুতে নির্ধারিত ছুটির সময়সূচি থাকলেও বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত ও পরিস্থিতির কারণে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই ছুটিতে চলে যায়। এতে পড়াশোনায় কিছুটা ব্যাঘাত ঘটে, যা কাটিয়ে উঠতেই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরের সময় থেকে ধারাবাহিকভাবে কয়েকটি শনিবার ক্লাস চালু রাখার পরিকল্পনা রয়েছে, যাতে পাঠ্যসূচি যথাসময়ে সম্পন্ন করা যায়। তবে মাধ্যমিক পর্যায়ে শনিবারের ছুটি বাতিল নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পুরো ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।


এছাড়া বৃক্ষরোপণ, বাগান পরিচর্যা এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে