ঢাকা | |

এআইয়ের পরামর্শে মাকে নৃশংসভাবে হাতুড়ি দিয়ে হত্যা করে ছেলে

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্ল্যাটফর্মের পরামর্শ নিয়ে নিজের মাকে নৃশংসভাবে হত্যার দায়ে ট্রিস্টান রবার্ট (১৮) নামে এক ব্রিটিশ
  • আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৫৩ সময়
  • আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৫৩ সময়
এআইয়ের পরামর্শে মাকে নৃশংসভাবে হাতুড়ি দিয়ে হত্যা করে ছেলে

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্ল্যাটফর্মের পরামর্শ নিয়ে নিজের মাকে নৃশংসভাবে হত্যার দায়ে ট্রিস্টান রবার্ট (১৮) নামে এক ব্রিটিশ কিশোরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে ন্যূনতম ২২ বছর ৬ মাস কারাগারে থাকতে হবে। উত্তর ওয়েলসের মোল্ড ক্রাউন কোর্ট গত বুধবার এই রায় ঘোষণা করে।


মামলার নথি অনুযায়ী, গত বছরের ২৩ অক্টোবর ৪৫ বছর বয়সী মা অ্যাঞ্জেলা শেলিসকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল এবং কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে আদালতে উল্লেখ করা হয়। তদন্তে জানা যায়, অভিযুক্ত কিশোর অনলাইনে এআই সার্চ ইঞ্জিনের কাছে হত্যার পদ্ধতি ও অস্ত্র নিয়ে প্রশ্ন করেছিল। শুরুতে তাকে নিরুৎসাহিত করা হলেও পরে ভিন্নভাবে প্রশ্ন করলে কিছু তথ্য দেওয়া হয় বলে মামলায় দাবি করা হয়।


অভিযোগ অনুযায়ী, হত্যার আগে সে অনলাইনে বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করে এবং ঘটনার পর একটি অডিও রেকর্ডও করে রাখে। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে মাকে আঘাত করে হত্যার পর মরদেহ লুকিয়ে ফেলার অভিযোগও আনা হয়। নিহতের পরিবারের সদস্যরা আদালতে আবেগপ্রবণ হয়ে পড়েন। নিহত নারী তার ছেলের মানসিক ও শারীরিক সমস্যার জন্য সবসময় সহায়তার চেষ্টা করতেন বলেও শুনানিতে উঠে আসে।


আদালত সব দিক বিবেচনা করে কিশোরকে দোষী সাব্যস্ত করে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের আদেশ দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে