ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

মদ্যপ হয়ে গাড়ি চালানোর সন্দেহে টাইগার উডস গ্রেপ্তার

কিংবদন্তি গলফার টাইগার উডসকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে (ডিইউআই) গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা
  • আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৪৮ সময়
মদ্যপ হয়ে গাড়ি চালানোর সন্দেহে টাইগার উডস গ্রেপ্তার

কিংবদন্তি গলফার টাইগার উডসকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে (ডিইউআই) গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার্টিন কাউন্টি শেরিফের দপ্তর। শেরিফ জন বাডেনসিয়েক জানান, একটি গাড়িকে ওভারটেক করার সময় উডসের ল্যান্ড রোভার নিয়ন্ত্রণ হারায় এবং পরে সেটি দুর্ঘটনায় পড়ে। ঘটনায় কেউ আহত হয়নি। স্থানীয় সময় শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সাউথ বিচ রোডে দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে উডস নিয়ন্ত্রণ হারান বলে জানায় কর্তৃপক্ষ। পরে তার গাড়ি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।


দুর্ঘটনার পর উডসকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটিয়ে ডিইউআই ও আইনানুগ পরীক্ষায় সহযোগিতা না করার অভিযোগ আনা হয়েছে। তাকে কয়েক ঘণ্টা হেফাজতে রাখা হয়। তবে ব্রেথঅ্যানালাইজার পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়নি। উডস পরে প্রস্রাব পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানান। তদন্তকারীদের ধারণা, কোনো ওষুধ বা অন্য কোনো পদার্থের প্রভাবে তিনি গাড়ি চালিয়ে থাকতে পারেন।


ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া জানিয়ে উডসকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন।


সূত্র: মার্টিন কাউন্টি শেরিফের দপ্তর

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান