ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত করা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নারী, শিশু ও তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইনে পরিণত করা হবে বলে জানিয়েছেন মহিলা ও
  • আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৩৬ সময়
  • আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৩৬ সময়
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত করা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নারী, শিশু ও তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইনে পরিণত করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। শুক্রবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে নারী মৈত্রী আয়োজিত এক ইয়ূথ কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, অনুমোদিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সবার সম্মতি থাকায় সংসদের প্রথম অধিবেশনেই নির্ধারিত সময়ের মধ্যে এটিকে আইনে পরিণত করা হবে।


কনফারেন্সে তুলে ধরা হয়, দেশে প্রতি বছর তামাকজনিত রোগে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয়, যা দৈনিক গড়ে প্রায় ৫৪৬ জন। একই সঙ্গে তামাক খাত থেকে রাজস্ব আয় প্রায় ৪১ হাজার কোটি টাকা হলেও তামাকজনিত স্বাস্থ্য ক্ষতি ও পরিবেশগত ক্ষতির পরিমাণ বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকা—যা আয়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। অধ্যাদেশে পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ করা, বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য প্রদর্শন বন্ধ, সব ধরনের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে তামাক বিক্রি বন্ধ এবং প্যাকেটে বড় আকারে স্বাস্থ্য সতর্কবার্তা সংযোজনসহ বিভিন্ন বিধান রাখা হয়েছে।


অনুষ্ঠানে বক্তারা বলেন, তামাক কোম্পানিগুলো তরুণদের লক্ষ্য করে কার্যক্রম চালাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। তাই দ্রুত এই অধ্যাদেশকে আইনে পরিণত করে কার্যকর প্রয়োগ নিশ্চিত করা জরুরি।


সভায় স্বাস্থ্যখাতের বিশেষজ্ঞ, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস