ঢাকা | |

অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অবৈধভাবে পেট্রল মজুত ও লাইসেন্স ছাড়া বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০০
  • আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৩৫ সময়
  • আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৩৫ সময়
অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অবৈধভাবে পেট্রল মজুত ও লাইসেন্স ছাড়া বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এনায়েতুর রহমান নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে মজুত করা পেট্রল জব্দসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়।


জানা যায়, দেশে চলমান জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে ওই ব্যবসায়ী লাইসেন্স ছাড়াই পেট্রল মজুত করে অতিরিক্ত দামে খুচরা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার গুদামঘর থেকে ড্রামে রাখা প্রায় ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া জব্দকৃত পেট্রল সরকার নির্ধারিত মূল্যে প্রকাশ্যে বিক্রির জন্য স্থানীয় থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যেন সুযোগ নিতে না পারে, সেজন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!