ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

পশ্চিমাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র বা সমর্থক দেশগুলোর কোনো
  • আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ১০:৮ সময়
পশ্চিমাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র বা সমর্থক দেশগুলোর কোনো করিডোর ব্যবহার করে জাহাজ চলাচল করতে পারবে না। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, যেসব জাহাজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলপন্থী দেশের বন্দর থেকে আসছে বা সেখানে যাচ্ছে, তাদের হরমুজ প্রণালী দিয়ে চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। শুক্রবার আইআরজিসির নৌবাহিনী তিনটি দেশের কনটেইনার জাহাজকে ফেরত যেতে বাধ্য করে বলে দাবি করা হয়েছে। এসব জাহাজ অনুমোদিত করিডোরে প্রবেশের চেষ্টা করছিল। আইআরজিসির দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের পর ভুল তথ্যের ভিত্তিতে কিছু জাহাজ এগিয়ে আসে।


সংস্থাটি আরও জানিয়েছে, হরমুজ প্রণালীতে কোনো জাহাজ চলাচল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে উপসাগরীয় অঞ্চলের সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, যেখানে মার্কিন সেনা অবস্থান করছে সেসব এলাকা থেকে দূরে থাকতে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, মার্কিন সেনারা বিভিন্ন স্থানে অবস্থান করে সাধারণ মানুষকে ঝুঁকিতে ফেলছে এবং কিছু জায়গায় তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।


পরিস্থিতি ঘিরে উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!