ঢাকা | |

চাঁদা দাবির ফোনালাপ ফাঁস, ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার

ফেনী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি নোমানুল হক নোমানকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি মঙ্গলবার (২৪
  • আপলোড সময় : ২৫ মার্চ ২০২৬, দুপুর ২:৫৪ সময়
  • আপডেট সময় : ২৫ মার্চ ২০২৬, দুপুর ২:৫৪ সময়
চাঁদা দাবির ফোনালাপ ফাঁস, ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার

ফেনী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি নোমানুল হক নোমানকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি মঙ্গলবার (২৪ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেন। বহিষ্কৃত নোমানের স্থলাভিষিক্ত হিসেবে কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়াকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন জানান, তারা ইতোমধ্যে বিষয়টি অবগত হয়েছেন এবং সিনিয়র সহ-সভাপতিকে দায়িত্ব দিয়েছেন।


ঘটনার সূত্রপাত ঘটে ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে মাটিকাটাকে কেন্দ্র করে। অভিযুক্ত নোমানের চাঁদা দাবির এক অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। ক্লিপে দেখা যায়, নোমান রামপুর নাসির মেমোরিয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার তাহাদ ইফতুকে ৭ দিনের মাটি পরিবহনের জন্য ১৬ হাজার টাকা দাবি করছেন। অডিওতে নোমান বলছেন, এটি সিনিয়রদের সিদ্ধান্ত এবং টাকা না দিলে গাড়ি চলাচলে বাধা দেওয়া হতে পারে।


অডিওতে ইফতু প্রশ্ন তুলেন, ‘আমি কি চাঁদা দিয়ে ব্যবসা করব?’ উত্তরে নোমান বলেন, ‘তুই যদি এটাকে চাঁদা মনে করস, কিছু করার নাই’। এ ঘটনার পরই কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে নোমানকে তার পদ থেকে সরানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে