ঢাকা | |

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-এর আমন্ত্রণে “Fostering the Future Together: Global Coalition Summit”-এ অংশগ্রহণের জন্য
  • আপলোড সময় : ২৫ মার্চ ২০২৬, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ২৫ মার্চ ২০২৬, দুপুর ২:৪৭ সময়
মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-এর আমন্ত্রণে “Fostering the Future Together: Global Coalition Summit”-এ অংশগ্রহণের জন্য ২৪–২৫ মার্চ ২০২৬ তারিখে ওয়াশিংটন, ডি.সি.-তে দুই দিনের সরকারি সফরে রয়েছেন। এই সম্মেলনে বিশ্বের চল্লিশেরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণী অংশগ্রহণ করেছেন, যা শিশুদের কল্যাণ এবং সম্ভাবনা উন্নয়নে উচ্চপর্যায়ের সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। মঙ্গলবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মার্কিন পররাষ্ট্র দপ্তরে সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান শিশুদের নিরাপদ ও যত্নশীল পরিবেশে বৃদ্ধি, বাংলাদেশের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।


সম্মেলনে ডা. জুবাইদা রহমানের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিনিয়র চিকিৎসক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং নারী উদ্যোক্তা মিস মেহনাজ মান্নান। এছাড়া যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং ডেপুটি চিফ অব মিশন ডি. এম. সালাহউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। সামিটের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষ ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে শিশুদের শিক্ষার উন্নয়নে উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। ডা. জুবাইদা রহমান এবং তার প্রতিনিধিদল প্রদর্শনী পরিদর্শন করেন। ২৫ মার্চ হোয়াইট হাউসে ফার্স্ট লেডির আয়োজনকৃত সমাপনী অধিবেশনে তিনি অংশগ্রহণ করবেন।


উদ্বোধনী সেশনে ডা. জুবাইদা রহমান বলেন, প্রতিটি দেশের ভবিষ্যৎ তাদের শিশুদের জীবন, শিক্ষা ও মূল্যবোধের ওপর নির্ভরশীল। বাংলাদেশের সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে পরিবারকে শক্তিশালী করছে এবং শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করছে। তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতে মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ডা. জুবাইদা রহমান বলেন, প্রযুক্তি বিশেষ করে এডটেক, শহুরে ও গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে শিক্ষক ও শিক্ষার্থী উভয়কে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে, ডিজিটাল পাঠ্যক্রম চালু করা হচ্ছে এবং শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি নারী ক্ষমতায়ন ও শিশুদের শিক্ষা প্রসারে সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।


পরিশেষে তিনি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-কে ধন্যবাদ জানিয়ে বলেন, জ্ঞান বিনিময় ও বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে আমরা শিশুদের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করতে পারি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে