ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

২৫ মার্চ কালরাত স্মরণে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

১৯৭১ সালের ভয়াল ২৫ মার্চের গণহত্যা স্মরণে নির্ধারিত এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি এবার আর পালন করা হচ্ছে
  • আপলোড সময় : ২৫ মার্চ ২০২৬, দুপুর ২:৪৩ সময়
  • আপডেট সময় : ২৫ মার্চ ২০২৬, দুপুর ২:৪৩ সময়
২৫ মার্চ কালরাত স্মরণে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

১৯৭১ সালের ভয়াল ২৫ মার্চের গণহত্যা স্মরণে নির্ধারিত এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি এবার আর পালন করা হচ্ছে না। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বঘোষিত এই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।


উল্লেখ্য, অপারেশন সার্চলাইট এর মাধ্যমে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নৃশংস হত্যাযজ্ঞ চালায়। বিশেষ করে জগন্নাথ হল-এ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ওপর ভয়াবহ হামলা চালানো হয়, যা বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত। এই বর্বরতার স্মরণে প্রতিবছর ২৫ মার্চ প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালনের প্রথা চালু হয়। গত বছরও রাত ১০টা থেকে ১০টা এক মিনিট পর্যন্ত দেশজুড়ে এই কর্মসূচি পালন করা হয়েছিল।


তবে এবছর হঠাৎ করেই এই কর্মসূচি বাতিল হওয়ায় এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!