ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব? নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী উখিয়ায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার সৌদির এক বছরের ওমরাহ ভিসা, তবুও প্রতিবার পূরণ করতে হবে বিশেষ শর্ত

বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

বোয়ালমারী উপজেলার চতুল গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত হওয়ার
  • আপলোড সময় : ২৫ মার্চ ২০২৬, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ২৫ মার্চ ২০২৬, দুপুর ২:৪২ সময়
বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

বোয়ালমারী উপজেলার চতুল গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবীর মিন্টু (৫৫) এবং অভিযুক্ত ডা. গোলাম কবীর (৭০) একই পরিবারের সদস্য। তারা দুজনই মৃত ইছহাক মিয়ার সন্তান। ডা. গোলাম কবীর রাজনৈতিকভাবে সক্রিয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় স্বাস্থ্য উপ-কমিটির সদস্য হিসেবেও যুক্ত আছেন।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাড়ির পাশের বাগানের কিছু গাছ বিক্রি করেন ডা. গোলাম কবীর। সকালে শ্রমিকরা গাছ কাটতে এলে তার দুই ভাই—আলমগীর কবীর ও মিন্টু—এতে বাধা দেন। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ডা. গোলাম কবীর নিজের বাসা থেকে লাইসেন্সকৃত শর্টগান নিয়ে আসেন। পরিস্থিতি খারাপ বুঝে হুমায়ুন কবীর মিন্টু পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। তবে কিছুক্ষণ পর বাইরে বের হলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।


গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত গোলাম কবীরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’

ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’