ঢাকা | |

দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে অর্ধশতাধিক বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল

রংপুরে আয়োজিত এক উন্নয়ন সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক (ডিসি) এনামুল
  • আপলোড সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:৪০ সময়
দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে অর্ধশতাধিক বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল

রংপুরে আয়োজিত এক উন্নয়ন সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক (ডিসি) এনামুল আহসানের ঘনঘন ‘স্যার’ সম্বোধন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা’ শীর্ষক সভায় মাত্র দুই মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে ডিসি মন্ত্রীকে ৫০ বারেরও বেশি ‘স্যার’ সম্বোধন করেছেন।


সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, এমন অতিরিক্ত সম্বোধন অনেকের বিরক্তি উদ্রেক করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ডিসি মন্ত্রীর কাছে রংপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রস্তাবনা তুলে ধরছেন, কিন্তু প্রায় প্রতিটি বাক্যে ‘স্যার’ শব্দটি ব্যবহার করা হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া নীলফামারী ও গাইবান্ধা জেলার সংসদ সদস্য, রংপুর রেঞ্জের ডিআইজি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।


উন্নয়ন ও শিল্পায়ন প্রস্তাবনার মূল উদ্দেশ্যকে ছাপিয়ে জেলা প্রশাসকের অতিমাত্রায় সম্বোধন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণ পেশাদারিত্বের পরিপন্থী কি না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে