ঢাকা | |

রাজধানীতে পোষা বিড়াল বাঁচাতে গিয়ে প্রাণ গেল নারীর

রাজধানীর শাহজাদপুরে সোমবার (২৩ মার্চ) সকালে বন্যা কস্তা তার প্রিয় পোষা বিড়ালটি উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে তিনতলার
  • আপলোড সময় : ২৪ মার্চ ২০২৬, বিকাল ৫:৫০ সময়
  • আপডেট সময় : ২৪ মার্চ ২০২৬, বিকাল ৫:৫০ সময়
রাজধানীতে পোষা বিড়াল বাঁচাতে গিয়ে প্রাণ গেল নারীর

রাজধানীর শাহজাদপুরে সোমবার (২৩ মার্চ) সকালে বন্যা কস্তা তার প্রিয় পোষা বিড়ালটি উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে তিনতলার ছাদ থেকে পড়ে নিহত হন। গুরুতর অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত বন্যা কস্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলার আদগ্রামের বাসিন্দা এবং তিনি স্বামী শোভন পালের সঙ্গে রাজধানীতে ভাড়া বাসায় থাকতেন। পরিবার সূত্রে জানা গেছে, বন্যা বিড়ালটিকে সন্তানের মতো ভালোবাসতেন।


বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল ছালাম জানিয়েছেন, মরদেহ স্থানীয় খ্রিষ্টান কবরস্থানে দাফন করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে