ঢাকা | |
সংবাদ শিরোনাম :

রাজধানীর অধিকাংশ তেলপাম্পে ঝুলছে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড

ঢাকা-র বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশনে তেল
  • আপলোড সময় : ২৪ মার্চ ২০২৬, দুপুর ২:৩৪ সময়
  • আপডেট সময় : ২৪ মার্চ ২০২৬, দুপুর ২:৩৪ সময়
রাজধানীর অধিকাংশ তেলপাম্পে ঝুলছে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড

ঢাকা-র বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশনে তেল নিতে গ্রাহকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। সরেজমিনে আসাদগেট এলাকায় দেখা যায়, তেল নিতে যানবাহনের সারি ছাড়িয়ে জিয়া উদ্যান পর্যন্ত পৌঁছে গেছে। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেক জায়গায় তেল মিলছে না এবং ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড ঝুলতে দেখা যাচ্ছে।


পাম্প কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে তেল সরবরাহ আসার নির্দিষ্ট সময় জানা যাচ্ছে না। ফলে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না সাধারণ মানুষ। বর্তমানে গ্রাহকদের মধ্যে আতঙ্কজনিত কেনাকাটা বা ‘প্যানিক বায়িং’-এর প্রবণতা বেড়েছে। সম্ভাব্য সংকটের আশঙ্কায় অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করতে চাইছেন, যার ফলে লাইনের চাপ আরও বাড়ছে।


পাম্প মালিকরা জানান, ঈদের ছুটির সময় ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতার কারণে সাময়িক সংকট তৈরি হয়। যদিও এখন ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক, তবুও বাড়তি চাহিদার কারণে দ্রুত স্টক শেষ হয়ে যাচ্ছে।


তারা আশ্বাস দিয়েছেন, ডিপো থেকে সরবরাহ পৌঁছালে দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার দিন কী ঘটেছিল, কী করেছিল খুনি হিশাম

লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার দিন কী ঘটেছিল, কী করেছিল খুনি হিশাম