ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা: নিহত ৪, গুরুতর আহত ৩৭০ এই হার ভীষণ, ভীষণ হৃদয়বিদারক: হামজা চৌধুরী ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট ‘ব্যাগ গুছিয়ে এখান থেকে বিদায় নিন’— আনচেলত্তিকে ব্রাজিল কিংবদন্তি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো জার্মান দূতাবাস শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সোমবার, যোগ দিবেন মুখ্যমন্ত্রী বিজয় রাজধানীতে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ভারত সফর স্থগিত করলেন শাকিরা

শাকিরা-র ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’ আপাতত স্থগিত রাখা হয়েছে। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা ও আঞ্চলিক অস্থিরতাকেই এই সিদ্ধান্তের
  • আপলোড সময় : ২৪ মার্চ ২০২৬, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ২৪ মার্চ ২০২৬, সকাল ৯:৩৪ সময়
ভারত সফর স্থগিত করলেন শাকিরা

শাকিরা-র ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’ আপাতত স্থগিত রাখা হয়েছে। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা ও আঞ্চলিক অস্থিরতাকেই এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে আয়োজক সংস্থা ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো।


আয়োজকরা ইনস্টাগ্রামে জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতিতে অনুরাগী, শিল্পী ও প্রোডাকশন টিমের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।” প্রত্যেক টিকিট হোল্ডারকে পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে সম্পূর্ণ টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে। তবে ঘোষণার পর অনেক অনুরাগী হতাশা প্রকাশ করেছেন। এর আগে, মার্কিন কেনি ওয়েস্ট-এর কনসার্টও একই কারণে পিছিয়ে গেছে। ২৯ মার্চ দিল্লিতে হওয়ার কথা ছিল তার অনুষ্ঠান, যা এখন ২৩ মে অনুষ্ঠিত হবে।


শাকিরার ভারত সফরের পরিকল্পনা ছিল দীর্ঘ ১৮-১৯ বছর পর, যেখানে ১০ ও ১১ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে পারফর্ম করার কথা ছিল। আয়োজকরা জানিয়েছেন, নতুন তারিখ নির্ধারণের জন্য শিল্পীর টিমের সঙ্গে আলোচনা চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড