পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সরকারি ছুটি শেষ হয়ে আজ (২৪ মার্চ) থেকে দেশের অফিস, আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রমজান মাসের বিশেষ সময়সূচির পর ব্যাংকিং কার্যক্রম আগের নিয়মে ফিরে যাচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা এবং অফিস সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা।
রমজান মাসে গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকের লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অফিস সময় ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে জানানো হয়েছিল, রমজান শেষে কার্যক্রম পূর্বের সময়সূচিতে ফিরে যাবে।
ঈদের দীর্ঘ ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় নগরজীবনে আবার কর্মচাঞ্চল্য ফিরে আসার প্রত্যাশা করা হচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন