ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা: নিহত ৪, গুরুতর আহত ৩৭০ এই হার ভীষণ, ভীষণ হৃদয়বিদারক: হামজা চৌধুরী ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট ‘ব্যাগ গুছিয়ে এখান থেকে বিদায় নিন’— আনচেলত্তিকে ব্রাজিল কিংবদন্তি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো জার্মান দূতাবাস শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সোমবার, যোগ দিবেন মুখ্যমন্ত্রী বিজয় রাজধানীতে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা ঢাকাসহ ১৫ জেলায়

ঢাকাসহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে
  • আপলোড সময় : ২১ মার্চ ২০২৬, দুপুর ১০:৫৬ সময়
  • আপডেট সময় : ২১ মার্চ ২০২৬, দুপুর ১০:৫৬ সময়
দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা ঢাকাসহ ১৫ জেলায়
ঢাকাসহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। শনিবার (২১ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এছাড়া এসব জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।


পূর্বাভাস অনুযায়ী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝোড়ো আবহাওয়া ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড