ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জাকসু নির্বাচনের অনিয়ম তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের কারাগারে আলো নিভিয়ে সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ থার্ড টার্মিনাল প্রকল্পে তৃতীয় দফায় ব্যয় বাড়ল ৮৪৮ কোটি টাকা এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

বাহরাইন প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট, নিবন্ধন শুরু

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাহরাইনে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১২:৪৬ সময়
  • আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১২:৪৬ সময়
বাহরাইন প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট, নিবন্ধন শুরু

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাহরাইনে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দেশটির জাতীয় বিমান সংস্থা গাল্ফ এয়ার এই বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। রোববার (১৫ মার্চ) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত ফ্লাইটটি বাহরাইন থেকে প্রথমে সৌদি আরবের দাম্মাম শহরে যাবে। সেখান থেকে যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।


এই ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের ফেসবুক পাতায় প্রকাশিত নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে হবে। দূতাবাস জানিয়েছে, ফ্লাইটে আসন বরাদ্দ সম্পূর্ণভাবে গাল্ফ এয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এবং আগে নিবন্ধন করলে আগে আসন পাওয়ার সুযোগ থাকবে। প্রতি যাত্রীর জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার। এই ভাড়ার মধ্যে বাহরাইন থেকে দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াত এবং সৌদি আরবের প্রয়োজনীয় ট্রানজিট অনুমতির খরচও অন্তর্ভুক্ত থাকবে।


দূতাবাসের তথ্য অনুযায়ী, সম্ভাব্যভাবে আগামী ২০ মার্চ বা এর কাছাকাছি কোনো দিনে এই বিশেষ ফ্লাইট পরিচালিত হতে পারে।


আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের ১৬ মার্চ সকাল ১০টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের