ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

পাঁচ আঙুল দেখিয়ে নেতানিয়াহুর ভিডিও প্রকাশ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই দাবি করেছিলেন, ভিডিওটিতে তার
  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:৩৯ সময়
পাঁচ আঙুল দেখিয়ে নেতানিয়াহুর ভিডিও প্রকাশ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই দাবি করেছিলেন, ভিডিওটিতে তার হাতে পাঁচটির পরিবর্তে ছয়টি আঙুল দেখা যাচ্ছে এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হতে পারে। এমনকি কেউ কেউ তার মৃত্যুর গুজবও ছড়িয়ে দেন। এই গুঞ্জনের জবাব দিতে নিজেই নতুন একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন নেতানিয়াহু। সেখানে তিনি সরাসরি ক্যামেরার সামনে এসে নিজের দুই হাত তুলে ধরে দেখান যে তার হাতে স্বাভাবিকভাবেই পাঁচটি আঙুল রয়েছে।


ভিডিওটিতে তাকে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে এবং কফি নিতে দেখা যায়। এটি মূলত তার জীবিত থাকা এবং স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাওয়ার বার্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে। এআই দিয়ে তৈরি ভিডিওর দাবিকে নাকচ করে নেতানিয়াহু এভাবে জনসমক্ষে উপস্থিত হয়ে বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেন।


নিজের মৃত্যুর গুজব প্রসঙ্গে রসিকতা করে তিনি বলেন, ‘আমি কফির জন্য মৃত (ব্যাকুল)। আমি আমার জাতিকে সর্বোচ্চ ভালোবাসি।’ নতুন ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা