ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার ১৬ মার্চ সকালে দেওয়া
  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:২৪ সময়
রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার ১৬ মার্চ সকালে দেওয়া এক বিশেষ আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আজ ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের কোনো সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির দেখা মিলতে পারে।


তবে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, দুপুর পর্যন্ত রাজধানীর আকাশে মেঘের উপস্থিতি থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে। কোথাও কোথাও এই বাতাস দমকা হাওয়ার রূপ নিয়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগেও বইতে পারে।


আজ সকাল ৬টার তথ্য অনুযায়ী ঢাকায় তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৭১ শতাংশ। এদিকে সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।


আবহাওয়া অফিসের মতে, বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তাই হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে নাগরিকদের চলাফেরায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ