ঢাকা | |

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটিতে যাচ্ছেন। আজ সোমবার ঈদের আগে তাদের শেষ
  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:১৮ সময়
ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটিতে যাচ্ছেন। আজ সোমবার ঈদের আগে তাদের শেষ কর্মদিবস। একই সঙ্গে অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও আজ থেকেই ঈদের ছুটি শুরু হচ্ছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সরকারি অফিস বন্ধ থাকবে। পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্তভাবে ১৮ মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব গত ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। ফলে এবার ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মচারীরা।


চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য তারিখ ধরে আগেই জনপ্রশাসন মন্ত্রণালয় ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটির সময়সূচি নির্ধারণ করেছিল। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের সরকারি ছুটি থাকায় এবং মাঝখানে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় টানা সাত দিনের অবকাশ মিলছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ মার্চ জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, কার্যপ্রণালী বিধিমালা ১৯৯৬ অনুযায়ী মন্ত্রণালয়ের ক্ষমতাবলে নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময় দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বেশিরভাগ বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে কিছু জরুরি সেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক বিভাগ এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।


এ ছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীরা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও স্বাভাবিকভাবে চালু থাকবে, যাতে জরুরি সেবায় কোনো ব্যাঘাত না ঘটে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে