ঢাকা | |

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী বর্তমানে ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:১৯ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:১৯ সময়
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী বর্তমানে ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন নয়। সংবিধান অনুযায়ী এমন কোনো পরিষদের অস্তিত্ব বর্তমানে নেই বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, যদি গণভোটের রায় অনুযায়ী ভবিষ্যতে এমন কোনো পরিষদ গঠন করতে হয়, তাহলে প্রথমে সংবিধানে সংশোধনী আনতে হবে। সংসদে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে সংবিধান সংশোধিত হলে তবেই সেই অনুযায়ী পরিষদ গঠনের বিষয়টি বিবেচনা করা যাবে।


সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধনের পরই পরিষদের কাঠামো নির্ধারণ, সদস্যদের শপথ গ্রহণসহ অন্যান্য বিষয় নির্ধারণ করা সম্ভব হবে।


তিনি আরও জানান, নিরপেক্ষতা বজায় রাখতে স্পিকার ও ডেপুটি স্পিকার তাদের দলের পদ থেকে ইতোমধ্যে পদত্যাগ করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে