ঢাকা | |

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদের সময় ফাঁকা হয়ে যাওয়া রাজধানীতে চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে পুলিশের টহল কয়েক গুণ বাড়ানো
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:৯ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:৯ সময়
নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদের সময় ফাঁকা হয়ে যাওয়া রাজধানীতে চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে পুলিশের টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সারওয়ার। পাশাপাশি নগদ অর্থ ও স্বর্ণালংকার নিরাপদে বহনের জন্য ডিএমপির এসকর্ট সেবাও চালু করা হয়েছে। রোববার (১৫ মার্চ) ঘরমুখো মানুষের ঈদযাত্রা এবং ঈদে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার।


তিনি বলেন, ঈদযাত্রা নিরাপদ রাখতে রাজধানীতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও বিভিন্ন ধরনের হয়রানি রোধে ডিএমপির মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মো. সারওয়ার আরও জানান, গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর ও সদরঘাটসহ গুরুত্বপূর্ণ টার্মিনাল এলাকায় পুলিশের বিশেষ নজরদারি ও তদারকি টিম কাজ করছে, যাতে যাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারেন। এদিকে ঈদের ছুটিতে অনেক মানুষ ঢাকার বাইরে চলে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ফাঁকা থাকে। এই সুযোগে অপরাধীরা যাতে চুরি, ছিনতাই বা মলম পার্টির মতো অপরাধ করতে না পারে, সে জন্য পুলিশের টহল কার্যক্রম কয়েক গুণ বাড়ানো হয়েছে।


ডিএমপি কমিশনার জানান, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল, ফুট প্যাট্রোল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে, যাতে ঈদের সময় নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে