ঢাকা | |

মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা-যুদ্ধজাহাজ মোতায়েনের নেপথ্যে কী?

ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলে আরও মেরিন সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩২ সময়
মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা-যুদ্ধজাহাজ মোতায়েনের নেপথ্যে কী?

ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলে আরও মেরিন সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন দুইজন মার্কিন কর্মকর্তা। বিবিসির কূটনৈতিক সংবাদদাতা পল অ্যাডামস জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত মার্কিন সেনা ও যুদ্ধজাহাজ পাঠানোর খবরটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।


মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইউএসএস ত্রিপোলি নামের একটি উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজ উপসাগরীয় অঞ্চলে পাঠানো হচ্ছে। তবে ত্রিপোলির সঙ্গে আরও কোনো যুদ্ধজাহাজ যাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ইউএসএস ত্রিপোলি উভচর এআরজি ল্যান্ডিং ক্রাফট বহনে সক্ষম। পাশাপাশি জাহাজটিতে বিপুলসংখ্যক হেলিকপ্টারও বহন করা যায়, যা যুদ্ধক্ষেত্রে দ্রুত মোতায়েনের সক্ষমতা বাড়ায়। এ ছাড়া ইউএসএস ত্রিপোলির নেতৃত্বে থাকা যুদ্ধজাহাজের এই ইউনিটে প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিন সেনা রয়েছে বলে জানা গেছে।


বিবিসির কূটনৈতিক সংবাদদাতা পল অ্যাডামস মনে করেন, নতুন করে জাহাজ ও সেনা মোতায়েনের এই পদক্ষেপ থেকে বোঝা যায় যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে আরও বিস্তৃত সামরিক বিকল্প বিবেচনা করছে। এর মধ্যে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধ পরিস্থিতিতে অতিরিক্ত সামরিক সক্ষমতা অর্জনের বিষয়ও থাকতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে