ঢাকা | |

পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

নানা আলোচনা–সমালোচনা, বিক্ষোভ ও অনাস্থার পর বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদ থেকে
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩০ সময়
পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

নানা আলোচনা–সমালোচনা, বিক্ষোভ ও অনাস্থার পর বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মাহবুব মোর্শেদ। কয়েক দিন আগেই তিনি দায়িত্ব ছেড়েছেন বলে জানা গেছে। শনিবার (১৪ মার্চ) রাতে বাসসের ওয়েবসাইটে দেখা যায়, এমডি ও প্রধান সম্পাদকের তালিকায় মাহবুব মোর্শেদের নাম আর নেই। জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ১৮ আগস্ট সাংবাদিক মাহবুব মোর্শেদকে দুই বছর মেয়াদে বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।


এর আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় বিষয়টি তদন্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চার সদস্যের একটি কমিটি গঠন করে। গত ১৯ ফেব্রুয়ারি গঠিত ওই কমিটিকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ বিষয়ে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের বলেন, বাসসে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা দুঃখজনক। এটি একটি সরকারি সংবাদ সংস্থা হওয়ায় এখানে নিয়োগ ও অপসারণের জন্য নির্দিষ্ট বিধিবদ্ধ নিয়ম রয়েছে এবং সরকার সেই নিয়মের মধ্যেই বিষয়টি বিবেচনা করবে।


এর আগে রাজধানীর পল্টনে বাসসের প্রধান কার্যালয়ে মাহবুব মোর্শেদের বিরুদ্ধে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির সাংবাদিক ও কর্মচারীদের একটি অংশ। তারা তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। বিক্ষোভের মুখে তিনি অফিস ত্যাগ করেন। পরে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টও দেন মাহবুব মোর্শেদ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে