ঢাকা | |

রংপুরে শিশুপুত্রকে হত্যার পর মায়ের আত্মহত্যা

রংপুর নগরীতে দেড় বছর বয়সী সন্তানকে হত্যার পর এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, সকাল ৯:২৬ সময়
রংপুরে শিশুপুত্রকে হত্যার পর মায়ের আত্মহত্যা

রংপুর নগরীতে দেড় বছর বয়সী সন্তানকে হত্যার পর এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সাজাপুর এলাকায় নিজ বাড়ি থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন সূচনা ঘোষ (৪০) এবং তার দেড় বছর বয়সী ছেলে জয়দেব ঘোষ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার শংকর ঘোষের স্ত্রী সূচনা ঘোষ তার শিশুসন্তান জয়দেবকে শ্বাসরোধ করে হত্যার পর নিজেও গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি প্রথম দেখতে পায় তাদের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে পুষ্পিতা ঘোষ, যিনি জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরের দৃশ্য দেখতে পান। পরিবারের আরেক মেয়ে পূজা ঘোষের ইতোমধ্যে বিয়ে হয়েছে।


নিহতের স্বামী শংকর ঘোষ একজন শারীরিক প্রতিবন্ধী এবং একটি ছোট মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অবসাদে ভুগছিলেন এবং এ বিষয়ে চিকিৎসাও করানো হয়েছিল। তার ধারণা, মানসিক অবসাদের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, পরিবারটিতে অভাব-অনটনের কারণে কিছু পারিবারিক অশান্তি ছিল। মানসিক অসুস্থতা নাকি পারিবারিক কলহ—কোন কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!