ঢাকা | |

মধ্যরাতে থানার পাশের দিঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনী শহরের রাজাঝির দিঘি থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) গভীর রাতে
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, সকাল ৯:২৩ সময়
মধ্যরাতে থানার পাশের দিঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনী শহরের রাজাঝির দিঘি থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) গভীর রাতে মডেল থানা সংলগ্ন দিঘির উত্তর পাশের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে কয়েকজন পথচারী দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে একটি দেহ ভাসতে দেখতে পান। বিষয়টি দ্রুত আশপাশের লোকজনকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট যৌথভাবে পানিতে ভাসমান মরদেহটি উদ্ধার করে। উদ্ধার করা দেহটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, ৯৯৯–এ কল পাওয়ার পর দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, ফায়ার সার্ভিসের সদস্য এবং পিবিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, এর আগে গত বছরের ৯ ডিসেম্বর একই দিঘির পশ্চিম পাশ থেকেও শুক্কুর আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে