ঢাকা | |

ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল ইরান: ট্রাম্প

মধ্যপ্রাচ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং ইসরায়েল রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার যে পরিকল্পনা ইরান করেছিল, তা এখন পুরোপুরি
  • আপলোড সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ২:১৪ সময়
  • আপডেট সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ২:১৪ সময়
ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল ইরান: ট্রাম্প

মধ্যপ্রাচ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং ইসরায়েল রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার যে পরিকল্পনা ইরান করেছিল, তা এখন পুরোপুরি ভেস্তে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরান পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল এবং একই সঙ্গে ইসরায়েল–কে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। তবে তেহরানের সেই উচ্চাভিলাষী পরিকল্পনা এখন কার্যত ‘মৃত’।


ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েল জোটের মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে। তার মতে, ইরানের দীর্ঘদিনের সামরিক ও রাজনৈতিক লক্ষ্য এখন অকার্যকর হয়ে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে। ওই বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষপর্যায়ের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে, যা দেশটির নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি করেছে।


সংঘাতের ধারাবাহিকতায় শুক্রবার ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খারগ দ্বীপ–এর সামরিক লক্ষ্যবস্তুতে আবারও হামলা চালায় মার্কিন বাহিনী। ট্রাম্প এই অভিযানকে ইতিহাসের অন্যতম শক্তিশালী হামলা হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, এই অভিযানের প্রধান লক্ষ্য ইরানের সামরিক সক্ষমতা—বিশেষ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নৌবাহিনীকে দুর্বল করে দেওয়া।


গত কয়েক সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরানের সামরিক অবকাঠামো ও পারমাণবিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান পরিচালনা করছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে