ঢাকা | |

আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: মির্জা ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার
  • আপলোড সময় : ১৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ১৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫৪ সময়
আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: মির্জা ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ মার্চ) ভোরে চিকিৎসকরা অস্ত্রোপচার সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। প্রবীণ এই রাজনীতিবিদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সবার দোয়ায় মির্জা আব্বাসের দুটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি এখন চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।


শুক্রবার (১৩ মার্চ) রাতে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি ছিল। বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং সন্ধ্যার আগেই প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে পরিস্থিতির প্রয়োজন বিবেচনায় দ্বিতীয় দফায় আবার অস্ত্রোপচার করা হয়। এর আগে শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজ নেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তার শারীরিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান।


রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান হাসপাতালে গিয়ে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে