ঢাকা | |

অস্ট্রেলিয়ায় ২০ মার্চ ঈদুল ফিতর

অস্ট্রেলিয়ায় আগামী শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। একই দিন ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের প্রথম
  • আপলোড সময় : ১৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ১৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫৩ সময়
অস্ট্রেলিয়ায় ২০ মার্চ ঈদুল ফিতর

অস্ট্রেলিয়ায় আগামী শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। একই দিন ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে। দেশটিতে রমজানের শেষ দিন ধরা হয়েছে বৃহস্পতিবার (১৯ মার্চ)। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল স্থানীয় ও আন্তর্জাতিক জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ দেখার দায়িত্বে থাকা বৈজ্ঞানিক সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে। বিশেষভাবে অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চলে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বিবেচনায় নেওয়া হয়েছে।


বিবৃতিতে আরও বলা হয়, অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল রমজান মাসের শুরু ও শেষ, শাওয়ালের সূচনা এবং ঈদুল ফিতরের দিন নির্ধারণে নির্ভুল জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে ভিত্তি হিসেবে গ্রহণ করে। এতে সূর্যাস্তের আগে নতুন চাঁদের জন্ম, সূর্যাস্তের পর চাঁদ কতক্ষণ দৃশ্যমান থাকে এবং অস্ট্রেলিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে তা দেখা যাওয়ার সম্ভাবনার মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়।


কাউন্সিল জানায়, এই ধরনের মানদণ্ড বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বৈজ্ঞানিক ও ইসলামি ফিকহভিত্তিক পরিষদ এবং ধর্মীয় সংস্থাও অনুসরণ করে থাকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ