ঢাকা | |

রাষ্ট্রপতির অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান

রাষ্ট্রপতির অভিশংসন এবং সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণসহ তিনটি দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা জাতীয়
  • আপলোড সময় : ১২ মার্চ ২০২৬, দুপুর ২:২৪ সময়
  • আপডেট সময় : ১২ মার্চ ২০২৬, দুপুর ২:২৪ সময়
রাষ্ট্রপতির অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান

রাষ্ট্রপতির অভিশংসন এবং সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণসহ তিনটি দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সংসদ অধিবেশনের প্রথম দিন, তারা মানিকমিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। এই অবস্থানে নেতৃত্ব দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


তাদের তিনটি দাবির মধ্যে রয়েছে:

সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন।

রাষ্ট্রপতির অভিশংসন।

জুলাই গণহত্যার বিচার।


এদিকে, প্রথম অধিবেশনকে কেন্দ্র করে সকাল থেকেই সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আসতে শুরু করেন। সংসদে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। অধিবেশনে যোগ দেয়ার আগে সরকার দলীয় সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার করেন। তারা বলেন, নতুন সংসদ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে।


অন্যদিকে, বিরোধী দলের সংসদ সদস্যরা বিএনপির এমপিদের সংবিধান সংস্কারের শপথ নেয়ার আহ্বান জানান এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ তুলে সংসদ অধিবেশনে অংশগ্রহণের অধিকার না থাকার কথা উল্লেখ করেন। বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে সংসদের কার্যক্রম শুরু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি প্রথম সংসদ অধিবেশন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে