ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

টিসিবির জন্য ১ কোটি ৮০ লাখ লিটার তেল কিনছে সরকার, ব্যয় ৩০৫ কোটি টাকা

নিম্নআয়ের মানুষের নিত্যপণ্যের চাহিদা মেটাতে ভর্তুকি মূল্যে বড় পরিমাণের রাইস ব্রাণ তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রেডিং কর্পোরেশন
  • আপলোড সময় : ১২ মার্চ ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ১২ মার্চ ২০২৬, সকাল ৯:৪৩ সময়
টিসিবির জন্য ১ কোটি ৮০ লাখ লিটার তেল কিনছে সরকার, ব্যয় ৩০৫ কোটি টাকা

নিম্নআয়ের মানুষের নিত্যপণ্যের চাহিদা মেটাতে ভর্তুকি মূল্যে বড় পরিমাণের রাইস ব্রাণ তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় এই তেল বিতরণ করা হবে। ১ কোটি ৮০ লাখ লিটার তেল কিনতে সরকারের মোট ব্যয় হবে ৩০৫ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা। বুধবার (১১ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই কেনাকাটার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে জানানো হয়, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিত করে এই তেল সংগ্রহ করা হচ্ছে।


বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি আলাদা প্রস্তাব উত্থাপন করা হয়। প্রথম প্রস্তাবে ৮০ লাখ লিটার রাইস ব্রাণ তেল কেনার বিষয়টি চূড়ান্ত করা হয়, যার জন্য ব্যয় হবে ১৩৫ কোটি ১৫ লাখ টাকা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে যাচাই-বাছাই শেষে চারটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে, যাদের মধ্যে যশোরের মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড থেকে ২০ লাখ লিটার তেল কেনা হবে। এছাড়া ঢাকার গ্রীন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রি, তামীম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এবং গাইবান্ধার প্রধান অয়েল মিলস থেকে তেল সংগ্রহ করা হবে।


দ্বিতীয় প্রস্তাবে আরও ১ কোটি লিটার রাইস ব্রাণ তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যার জন্য ব্যয় ধরা হয়েছে ১৭০ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। এই লটগুলোর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে এবং প্রতিটি প্রতিষ্ঠান থেকে ২০ লাখ লিটার করে তেল সংগ্রহ করা হবে। সরকারের এই উদ্যোগের ফলে টিসিবির মাধ্যমে ফ্যামিলি কার্ডধারী সাধারণ মানুষ বাজারের তুলনায় অনেক সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর রাইস ব্রাণ তেল কিনতে পারবেন। খুব দ্রুতই এই তেল সংগ্রহের প্রক্রিয়া শেষ করে সারাদেশে টিসিবির ডিলারদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?