ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জাকসু নির্বাচনের অনিয়ম তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের কারাগারে আলো নিভিয়ে সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ থার্ড টার্মিনাল প্রকল্পে তৃতীয় দফায় ব্যয় বাড়ল ৮৪৮ কোটি টাকা এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

তিন নতুন মুখ নিয়ে মাঠে নামবে পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর
  • আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:৩৭ সময়
  • আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:৩৭ সময়
তিন নতুন মুখ নিয়ে মাঠে নামবে পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তান এখন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনায় এগোতে চাইছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে গুরুত্বপূর্ণ মনে করছে সফরকারী দল। ঢাকা সফরের জন্য পাকিস্তান দলে ছয়জন নতুন মুখকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিরিজের প্রথম ম্যাচেই তিনজন ক্রিকেটারের অভিষেক হতে পারে বলে জানিয়েছেন দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।


ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেন, কাউকে দল থেকে বাদ দেওয়ার জন্য নয়, বরং ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবে তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে। তার ভাষায়, আমাদের লক্ষ্য ২০২৭ বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গড়া। তরুণদের নিজেদের সামর্থ্য প্রমাণ করার এটিই সেরা সময়। সম্ভাব্য অভিষেক প্রসঙ্গে তিনি বলেন, তিনজন ক্রিকেটার প্রথম ম্যাচে সুযোগ পেতে পারে। সাহেবজাদা ইতিমধ্যেই বিভিন্ন ফরম্যাটে ভালো পারফরম্যান্স করেছে। হাসিবুল্লাহ ওপেনিংয়ে নামতে পারে এবং শামিল হোসেন ওয়ান ডাউনে ব্যাট করতে পারে। এদিকে পাকিস্তান দলের কোচ মাইক হেসন জানিয়েছেন, মিরপুরের উইকেটে আগের তুলনায় কিছুটা বেশি ঘাস রয়েছে। তাই ম্যাচে পেসারদের ওপর নির্ভর করার পরিকল্পনা করছে দলটি।


আফ্রিদি বলেন, পাকিস্তান ঐতিহ্যগতভাবে ফাস্ট বোলিংয়ের জন্য পরিচিত। আমরা পেসারদের দিয়েই আক্রমণ শুরু করব এবং আশা করছি তারা উইকেট এনে দেবে। তবে স্পিনারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে। বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়েও কথা বলেন পাকিস্তান অধিনায়ক। তিনি জানান, পাকিস্তানের ব্যাটাররা ইতিমধ্যে মোস্তাফিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট ও পিএসএলে খেলেছে। তাই তাকে মোকাবিলায় খুব বেশি সমস্যায় পড়বে না বলে তিনি মনে করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের