ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

ধামরাইয়ে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ দম্পতি

ঢাকার ধামরাইয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য
  • আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, সকাল ৯:৩৩ সময়
ধামরাইয়ে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ দম্পতি

ঢাকার ধামরাইয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে ধামরাই পৌর এলাকার কিষাণ নগর মহল্লার একটি দোতলা ভবনের নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সুমনা বাদশা (৪৫) এবং তার স্বামী বাদশা মিয়া (৫৫)। স্থানীয় বাসিন্দাদের মতে, রাতের দিকে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে প্রতিবেশীরা বাদশা মিয়ার বাসায় গিয়ে দম্পতিকে দগ্ধ অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।


প্রতিবেশী অসীম ঘোষ জানান, রান্না করতে যাওয়ার সময় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে আগুন না থাকলেও রান্নাঘরে বিস্ফোরণের চিহ্ন পাওয়া গেছে। তিনি জানান, বাড়ির গ্যাস লাইনের রাইজার বন্ধ করা হয়েছে এবং দুটি লিকেজ শনাক্ত করে তা বন্ধ করা হয়েছে।


এ ঘটনায় আহত দম্পতিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়